Welcome to Dorlink
Selected Books
×
Mahasthabir Jatak (Combined) | Bengali Autobigraphical Novel

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Deys Publishing

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Literature>Novels & Novellas
  • Publication Year : 2025
  • ISBN No : 978-93-49749-99-3
  • Binding : Paste Board (Hard) with Gel Jacket
  • Pages : 588
  • Weight : 1150 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x2.5 Inch
MRP : ₹650.00/- Discount : 15% Off
Your Price : ₹553.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

৭০ বছর আগে 'মহাস্থবির জাতক'-এর প্রথম খণ্ডের প্রথম সংস্করণের ভূমিকায় লেখক অকপটে লিখতে পেরেছেন, 'মানুষের জীবনের কাহিনীই সব-চাইতে বিচিত্র উপন্যাস' - এমন দুঃসাহসী উক্তির পর এই গ্রন্থের গোত্রনির্ণয় আদৌ সুসাধ্য বা নিরাপদ নয়। তবে, কিছুমাত্র ঝুঁকি না নিয়েও যে-কথাটি নির্ভয়ে বলে ফেলা যায়, তা হলো, বাংলা সাহিত্যের চিরায়ত গ্রন্থরাজির ঝাঁপিতে 'মহাস্থবির জাতক' একটি উজ্জ্বল রত্ন। প্রচলিত প্রথায় স্মৃতিকথাকে কেউ বলেন, 'এ শুধু চিত্রশালা', কেউ বলেন, এর পরিধি আরও প্রসারিত, আরও গুরুত্বপূর্ণ-এ হলো ইতিহাস। বিতর্কে প্রবেশ না করে আমাদের সরল স্বীকারোক্তি: 'মহাস্থবির জাতক' এ-সবেরই ত্রিবেণী-সংযম। এ-যেন স্মৃতির সুতোয় গাঁথা চলমান মানুষের উপন্যাসোপম ইতিহাস। 

এই গ্রন্থের কুশীলবগণ জীবনের রঙ্গমঞ্চে যে-যার ভূমিকায় অভিনয় করে যবনিকার অন্তরালে অদৃশ্য হয়েছেন দর্শকের মনে হাসি-কান্না-আনন্দ-বেদনা-করুণা-নিষ্ঠুরতা-শঠতা-উদারতা-নীচতা-উচ্চাদর্শের বর্ণময় আলেখ্য এঁকে রেখে। আর তাই নিয়েই দর্শকের অগোচরে রূপলাভ করেছে বিশ-শতকের একটা সময়ের অনবদ্য চিত্ররূপময় কথামালা। চারপর্বের একত্রিত এই স্মৃতিকথা-ইতিহাস-উপন্যাসের অখণ্ড সংস্করণের বিভিন্ন ভূমিকায় রয়েছেন বাল্যসখী নন্দা, স্কুলের বন্ধু মাতৃহীন শচীন, কুমারী মাতা অলকা বা লোকা, উন্মাদিনী সহপাঠিনী সুবর্ণ, সুলতা বা লতু, গোষ্ঠদিদি, পাগলা সন্ন্যাসী, রাজকুমারী, দিদিমণি, পিয়ারা সাহেব, নবাব সাহেব, অমরনাথ সর্বোপরি লেখকের আদর্শবাদী দুর্বাসা-স্বভাব পিতৃদেব। এমন অসংখ্য মণিমুক্তার বিভা বর্ণনা করে বোঝানো যাবে না। গ্রন্থপাঠেই যা স্বমহিমায় পাঠকের স্মৃতিমঞ্জুষায় চিরস্থায়ী আসন পাবে। কথাতেই তো আছে: একই ক্ষেত্রে শালিধান ও শ্যামাধান জন্মে, উভয়েরই দল, কাণ্ড প্রভৃতি একরূপ। কিন্তু ফলের দ্বারাই উভয়ের প্রভেদ জানতে পারা যায়।

বইটির প্রথম প্রকাশের ছয় দশক পরেও সমান জনপ্রিয়তার নিরিখে উপরের বক্তব্যকে অত্যুক্তি মনে করার কোনো অবকাশ আছে বলে আমাদের মনে হয় না।


প্রেমাঙ্কুর আতর্থীঃ

জন্ম ১ জানুয়ারি ১৮৯০। পিতা ব্রাহ্মসমাজের প্রচারক আদর্শবাদী মহেশচন্দ্র। তিন ভাই স্থির, স্থবির, অস্থির - প্রেমাঙ্কুর মধ্যম। স্থির যৌবনে গৃহত্যাগী ও আজীবন প্রবাসী। অস্থির অকালপ্রয়াত।

প্রেমাঙ্কুরের স্কুলশিক্ষা কিছুদূর অগ্রসর হলেও কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথাগত শিক্ষালাভের সুযোগ পাননি। দেশ-বিদেশের সাহিত্য ও অন্যান্য বিষয়ে স্বশিক্ষিত। ছোটোবেলাতেই এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে পালিয়ে বোম্বাই যাত্রা। ওখানে বিচিত্র জীবন যাপন করে কলকাতায় প্রত্যাবর্তন। অস্থির কর্মজীবন। পর্যায়ক্রমে খেলাধুলার সরঞ্জামের দোকানে চাকরি: দৈনিক 'হিন্দুস্থান' পত্রিকায় সাংবাদিকতা ছাড়াও যুক্ত ছিলেন সান্ধ্যপত্রিকা 'বৈকালী', কিশোরদের পত্রিকা 'যাদুঘর' ও মাসিক পত্রিকা 'জাহ্নবী'-র সঙ্গে। কলকাতার আকাশবাণীর মুখপত্র 'বেতার জগৎ'-এর তিনি প্রথম সম্পাদক।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি সুপরিচিত। নির্বাক ও সবাক মিলিয়ে তাঁর পরিচালিত ছবির সংখ্যা সতেরো। এর মধ্যে বাংলা 'দেনা-পাওনা', 'চিরকুমার সভা', 'কপালকুণ্ডলা', 'পুনর্জন্ম', 'দিকশূল' ও 'সুধার প্রেম'। হিন্দি 'মহব্বতকে আঁসু', 'জিন্দা লাস', 'সুবেহ-কী সিতারা', 'ইহুদি-কী লড়কি', 'কারওয়াঁ-এ-হায়াৎ', 'ভারত-কী বেটা', 'সঙ অফ লাইফ', 'হিন্দু-মহিলা', 'সরলা', 'ভিখারণ'। একটি তামিল ছবি 'নন্দনার'। নির্বাক ছবি 'পুনর্জন্ম'-এর তিনি অন্যতম অভিনেতাও। তাঁর সাহিত্যচর্চার বিজয়বৈজয়ন্তী চারখণ্ডের 'মহাস্থবির জাতক।' অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে 'আনার কলি', 'বাজীকর', 'চাষার মেয়ে', 'কল্পনা দেবী' প্রভৃতি। 'নির্বাক যুগের ছায়া লোকের কথা' নামে তাঁর লেখা চলচ্চিত্র বিষয়ক চটি বইটির বিশেষ ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আকর্ষণীয় ও জনপ্রিয় ব্যক্তিত্ব। চেনামহলে 'বুড়োদা' নামে পরিচিত ছিলেন।

মৃত্যু কলকাতায় ১৯৬৪ সালের ১৩ অক্টোবর।